, | |

মূলপাতা আইন-আদালত

দুপুরে গ্রেপ্তার, বিকেলে জামিন হিরো আলমের


হিরো আলম। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০২৫ ৬:৩১ : অপরাহ্ণ

সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। আজ শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন মঞ্জুর হয়।

এর আগে একই দিন দুপুরে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১২ নভেম্বর সাবেক স্ত্রী রিয়া মনির করা এই মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আদালত পরোয়ানা জারি করার পর আজ দুপুরে হিরো আলমকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। এরপর বিকেলে আদালতে হাজির করা হলে হিরো আলমের জামিন মঞ্জুর করেন বিচারক।

মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হিলো আলমকে হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে। এ সময় রিয়া মনির গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন তারা। এ ঘটনায় গত ২৩ জুন বাদী হয়ে রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

আরও পড়ুন: নতুন পোশাকে পুলিশ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর