, | |

মূলপাতা রাজধানী

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের সময় জনতার ধাওয়া, নদীতে ডুবে যুবকের মৃত্যু


বাম পাশে গ্রেপ্তার যুবক নাহিয়ান আমির সানি, ডান পাশে মারা যাওয়া যুবক সাইয়াফ। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৪ নভেম্বর, ২০২৫ ১০:০৭ : পূর্বাহ্ণ

রাজধানীতে বাসে অগ্নিসংযোগ করার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপিয়ে পড়ে নদীতে ডুবে সাইয়াফ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় একজন পালিয়ে গেলেও নাহিয়ান আমির সানি (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার শাহআলী থানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহআলী থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে রাজধানীর শাহআলী থানাধীন উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় তারা তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল।

বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে একজনকে আটক করে। এসময় তাদের একজন প্রাণভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেওয়া দুষ্কৃতকারী পানিতে ডুবে যায়।

জানা যায়, পরবর্তীতে উপস্থিত লোকজন পানিতে ডুবে যাওয়া যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় লোকজন আটক দুষ্কৃতকারীকে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, নাশকতামূলক এ ঘটনায় জড়িত পলাতক অপর দুষ্কৃতকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর