, | |

মূলপাতা জাতীয়

আরও ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ, ৮ ডিসি প্রত্যাহার


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৩ নভেম্বর, ২০২৫ ১০:০২ : অপরাহ্ণ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনে রদবদলের অংশ হিসেবে তৃতীয় ধাপে আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৮ জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যে ৯ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো-চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোনা ও কুমিল্লার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে।

পদায়ন করা জেলা প্রশাসকদের মধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লায় এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার। জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর