, | |

মূলপাতা দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের শাখা। ফাইল ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২৫ ১:১৭ : অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের ওই শাখায় এ ঘটনা ঘটে। আগুনে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেলেও টাকার ভল্ট অক্ষত রয়েছে।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, রাত আনুমানিক ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়দের খবর দেন। স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ব্যাংকের আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে গেলেও টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন: ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর