, | |

মূলপাতা বিশেষ সম্পাদকীয়

৫ পেরিয়ে ৬ বছরে রাজনীতি সংবাদ


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১১ নভেম্বর, ২০২৫ ৯:১৫ : পূর্বাহ্ণ

রাজনীতি সংবাদের পঞ্চম বর্ষপূর্তি আজ। ২০২০ সালের ১১ নভেম্বর রাজনীতি সংবাদের যাত্রা শুরু হয়। কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে পাঁচ বছর পেরিয়ে আজ ছয় বছরে পা রাখলো দেশের প্রথম রাজনীতি বিষয়ক এই অনলাইন নিউজ পোর্টাল। ষষ্ঠে বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের সব পাঠক ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রযুক্তির উৎকর্ষতায় এখন যেকোনো ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় অনেক আগেই জেনে যান পাঠক। সোশ্যাল মিডিয়া যেন গণমাধ্যমের সমান্তরালে দৌড়াচ্ছে। তবে গণমাধ্যমের দায়বদ্ধতা যতো বেশি সোশ্যাল মিডিয়ার ততোটা নেই। বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য তথ্যের জন্য শেষ পর্যন্ত মানুষ সংবাদমাধ্যমেরই দ্বারস্থ হয়। এই জায়গায় রাজনীতি সংবাদ নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। এটি রাজনীতি বিষয়ক বিশেষায়িত নিউজ পোর্টাল হলেও অন্যান্য খবরও পরিবেশন করে পাঠককে নিয়মিত সঙ্গী করে রাখছে।

সংবাদ প্রকাশে আমরা নৈতিক জায়গার সঙ্গে আপোষ করিনি। কোনো রকম চাপের কাছে নতি স্বীকার না করে নির্ভীক ও আপসহীন সাংবাদিকতা করছে রাজনীতি সংবাদ। আমরা খবরের পেছনে তথ্য যাচাই করে যা সত্য তা-ই প্রকাশ করি। রাজনীতি সংবাদ নিজস্ব স্বকীয়তা নিয়ে ব্যতিক্রমধর্মী উপস্থাপনার মাধ্যমে সংবাদ পরিবেশন করে পাঠকের নজর কাড়তে সক্ষম হয়েছে।

সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে গত পাঁচ বছর ধরে পাঠকের চাহিদা পূরণ করে যাচ্ছে রাজনীতি সংবাদ। পাঠক সাদরে গ্রহণ করেছেন বলেই পাঁচ বছরে পাঠকপ্রিয়তা অর্জন করেছে রাজনীতি সংবাদ। দিন দিন আমাদের পাঠক বাড়ছে। পাঠকের বিশ্বাস ও ভালোবাসার এই জায়গাকে সমুন্নত রেখে রাজনীতি সংবাদ এগিয়ে চলেছে আপন গতিতে-স্বমহিমায়। আমরা একটি দায়িত্বশীল অনলাইন সংবাদমাধ্যম হিসেবে সামনে আরও এগিয়ে যেতে চাই। আমাদের সঙ্গেই থাকুন প্রিয় পাঠক।

-সম্পাদক, রাজনীতি সংবাদ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর