, | |

মূলপাতা বিশেষ সম্পাদকীয়

তৃতীয় বর্ষে পা রাখলো রাজনীতি সংবাদ


প্রকাশের সময় :১১ নভেম্বর, ২০২২ ৯:২৫ : পূর্বাহ্ণ

রাজনীতি সংবাদ দুই বছর পূর্ণ করছে আজ। ২০২০ সালের ১১ নভেম্বর রাজনীতি সংবাদের যাত্রা শুরু হয়। এক দুই করে তৃতীয় বর্ষে পা রাখতে যাচ্ছে রাজনীতি বিষয়ক এই বিশেষায়িত নিউজ পোর্টাল।

তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের সব পাঠক ও শুভানুধ্যায়ীকে নিরন্তর শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

রাজনীতি সংবাদ আজ থেকে দুবছর আগে আজকের এই বিশেষ দিনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিলো। গত দুই বছরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খবর পরিবেশন করে পাঠক সমাদৃত হয়ে উঠে পোর্টালটি।

দুই বছর খুব বেশি সময় নয়। বলা যেতে পারে, একেবারেই শৈশব কাল। তবে দুই বছরে রাজনীতি সংবাদ নিজস্ব স্বকীয়তা নিয়ে সংবাদ পরিবেশন করে পাঠকের নজর কাড়তে সক্ষম হয়েছে।

একটি সংবাদমাধ্যম চলার শক্তি অর্জন করে তার পাঠকদের কাছ থেকেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে রাজনীতি সংবাদের সবচেয়ে বড় শক্তি তার পাঠক ও শুভানুধ্যায়ীরা। পাঠক গ্রহণ করেছেন বলেই মাত্র দুই বছরে পাঠকপ্রিয়তা অর্জন করেছে রাজনীতি সংবাদ।

আমরা একটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল অনলাইন সংবাদমাধ্যম হিসেবে সামনে আরও এগিয়ে যেতে চাই। এজন্য গুরুত্ব দিতে চাই পাঠকের অংশগ্রহণকে।

সংবাদ প্রকাশে আমরা নৈতিক জায়গার সঙ্গে আপোষ করিনি। কোনো রকম চাপের কাছে নতি স্বীকার করিনি। আগামীতেও সেই চেষ্টা থাকবে।

শুধু টিকে থাকার লড়াই নয়, সামনের বছরগুলোতে পাঠকদের নিয়েই উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগোতে চায় রাজনীতি সংবাদ। পাশে থাকুন প্রিয় পাঠক।

সালাহ উদ্দিন সায়েম
সম্পাদক, রাজনীতি সংবাদ

আরও পড়ুন: আমরা রাজনীতির বৃত্তে বন্দি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর