, | |

মূলপাতা রাজধানী

রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন


আজ ভোরে রাজধানীতে ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১০ নভেম্বর, ২০২৫ ১০:৩৪ : পূর্বাহ্ণ

রাজধানীতে হঠাৎ দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুটি বাসই ভিক্টর পরিবহনের। কে বা কারা বাস দুটিতে আগুন দিয়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আজ সোমবার ভোরের দিকে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। ‌এতে কেউ হতাহত হয়েছে এমন তথ্যও পাওয়া যায়নি।

এদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজধানীতে দুই বাসে আগুন ইচ্ছাকৃতভাবে দেওয়া হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।

আরও পড়ুন: ড. ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানালো ঢাকা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর