, | |

মূলপাতা রাজধানী

জি এম কাদের ও পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১১ : অপরাহ্ণ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের হত্যার উদ্দেশে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে এ মামলার আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনা থানায় মামলার এ আবেদন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট।

মামলার আবেদন জমা দিয়ে আখতারুজ্জামান সম্রাট সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায়। আমি এতোদিন হাসপাতালে ছিলাম। গতকাল সোমবার রিলিজ পেয়েছি। আজ মামলা করতে এসেছি।

ছাত্র অধিকার পরিষদের এ নেতা বলেন, মামলার এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন মিলনসহ ১৮ জন। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আখতারুজ্জামান সম্রাট জানান, মামলার আবেদনটি এজাহার হিসেবে রমনা মডেল থানার ওসির কাছে জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এজাহারটি তিনি গ্রহণ করেছেন। যাচাই-বাছাই করে মামলাটি রেকর্ড করবেন।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করলে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর