, | |

মূলপাতা বিএনপি

এক জায়গায় ‘জয়’ বলার পর দেড় মাইল গিয়ে বলে ‘বাংলা’


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
প্রকাশের সময় :৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৪ : অপরাহ্ণ

আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এক জায়গায় ‘জয়’ বলার পর দেড় মাইল গিয়ে ‘বাংলা’ উচ্চারণ করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। আজকে দেখা গেলো, এক জায়গায় বলছে জয়, দৌড়াতে দৌড়াতে দেড়মাইল দূরে গিয়ে বলছে বাংলা… এই হলো তাদের (আওয়ামী লীগ) অবস্থা।’

আওয়ামী লীগ যেন আর না দাঁড়াতে পারে, আগামীর নেতৃত্ব সেই রাজনীতিই করবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

নির্বাচনের মধ্যদিয়ে দেশে স্থিতিশীলতা আসবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের একসপ্তাহে আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাঁটা বেছানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সবার প্রতি নসিহত-দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।’

তারেক রহমান দেশে আসার মধ্য দিয়েই নির্বাচন নিশ্চিত হবে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে, বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণাতো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে।’

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক হবে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এবং বিভিন্ন বিষয়ে একমত হওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন মেজর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত দিলে, আগামী নির্বাচনে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো হবে, সেগুলোর বাস্তবায়ন সংসদের মাধ্যমে হবে।’

আরও পড়ুন: টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবনে ভাঙচুর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর