, | |

মূলপাতা দেশজুড়ে

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবনে ভাঙচুর


হামলায় কাদের সিদ্দিকীর বাসার জানালার কাঁচ ভেঙে যায়। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৩ : পূর্বাহ্ণ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে চালানো এই হামলায় দুর্বৃত্তরা ঢিল ছুড়ে কাদের সিদ্দিকীর গাড়ি ও দোতালার চারটি জানালার গ্লাস ভেঙে ফেলে।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের কাজী নজরুল সড়কে অবস্থিত ‘সোনারবাংলা’ নামের বাসভবনটিতে এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, একদল দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলে। এরপর তারা মই দিয়ে গেট টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে কাদের সিদ্দিকীর ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

বাসার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রাজু মিয়া জানান, হামলার সময় কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তদের সংখ্যা প্রায় ১০ থেকে ১৫ জন ছিল।

টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ জানান, রাত সাড়ে ১২টার দিকে ১০-১৫ জন মুখোশধারী এই ঘটনা ঘটিয়েছে। বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ কয়েকটি জানালার গ্লাস ভেঙেছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সারারাত বাসভবনে পুলিশ পাহারা দেওয়া হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

আরও পড়ুন: ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হলো কেন?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর