, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক


মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতারা।
প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২৫ ৯:৩৪ : অপরাহ্ণ

ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশান-২-এ অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন একটি ছবি গণমাধ্যমে পাঠানোর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় ট্রেসি অ্যান জ্যাকবসন এবং দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন।

এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

জানা যায়, মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে। এনসিপি নেতারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন।

আরও পড়ুন: আগামী জাতীয় নির্বাচনে ফিরছে ‘না’ ভোট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর