, | |

মূলপাতা দেশজুড়ে

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো


প্রকাশের সময় :১৭ জুলাই, ২০২৫ ৬:২৯ : অপরাহ্ণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলার ঘটনার পর জারি করা কারফিউর সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল শুক্রবার সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। তবে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। পরে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় আজ বিকেল ৬টা থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। দুপুর ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে গতকাল বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করে সরকার। গতকাল দুপুরে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় চারজনের মৃত্যু হয়। হামলার ঘটনার পর গোপালগঞ্জ জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। তার সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব যোগ দেবেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে সর্বশেষ পরিস্থিতি কী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর