, | |

মূলপাতা খেলা

বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ


ফারুক আহমেদ
প্রকাশের সময় :২৯ মে, ২০২৫ ১১:২১ : পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ফলে বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক আহমেদ। তার মানে তিনি বিসিবি সভাপতির চেয়ারে থাকার যোগ্যতাও হারালেন।

আজ বৃহস্পতিবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের এই প্রজ্ঞাপনের পর বিসিবি সভাপতির পদ শূন্য হয়ে গেলো। নতুন করে বিসিবি সভাপতি হবেন অন্য কেউ। তবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি হওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে জোড় আলোচনা চলছে।

গতকাল বুধবা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে চলছে নাটক। দুপুরের পর ফারুক জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না।

এরপর ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাকে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দেন বিসিবির ৮ পরিচালক।

সেই চিঠিতে স্বাক্ষর করেছেন-বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। তবে স্বাক্ষর করেননি সাবেক অধিনায়ক আকরাম খান।

পরিচালকদের এমন অনাস্থার কারণেই ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)।

আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়।

আরও পড়ুন: জাপানে গিয়ে যে প্রশ্নের উত্তর দিলেন না ড. ইউনূস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর