, | |

মূলপাতা খেলা

হার্টে ব্লক তামিমের, পরানো হলো রিং


তামিম ইকবাল
প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২৫ ৩:০৮ : অপরাহ্ণ

ঢাকার সাভারে বিকেএসপিতে আজ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে জানা যায় তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এরপর দ্রুত তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের করে জানা যায় তার হার্টে ব্লক রয়েছে। এরই মধ্যে হার্টে পরানো হয়েছে একটি রিং। বর্তমানে তিনি রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে।

জানা গেছে, জ্ঞান ফিরেছে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। কথাও বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে।

সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের পরিচালক ড. রাজীব হাসান আজ দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘তামিম ইকবালের হার্ট অ্যাটাক হয়েছে। সেজন্য অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্ট করা হয়েছে। এখন তার ব্লকটা পুরোপুরি চলে গেছে।’

তবে ব্লক দূর হলেও তামিমের জটিল অবস্থা এখনো কাটেনি বলে জানিয়েছেন ডা. রাজীব। তিনি বলেন, ‘স্টেন্টিংয়ের পরও তিনি পর্যবেক্ষণে আছেন। জটিল অবস্থা এখনো কাটেনি। আমরা তার জন্য প্রাণপণ চেষ্টা করছি। তিনি (তামিম) ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা করছি।’

বাংলাদেশের তারকা ক্রিকেটারকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

জানা গেছে, আজ সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।

এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।

এদিকে তামিমের খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আরও পড়ুন: মাঠেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন তামিম, নেওয়া হলো হাসপাতালে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর