, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

চার দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম


প্রকাশের সময় :৮ মার্চ, ২০২৫ ৮:২৩ : অপরাহ্ণ

চার দিনের ব্যবধানে আবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।

আজ শনিবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম আবার বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১ হাজার ৬৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আগামীকাল রোববার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ৪ মার্চ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৫৫৭ টাকা বাড়ানো হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের ‌দাম কমলেও ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৬৮০ টাকা অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: বেপরোয়া বিএসএফ, এবার পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর