, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টির কমিটিতে পদ পেলেন যারা


আজ সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি।
প্রকাশের সময় :২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৫৮ : অপরাহ্ণ

জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই রাজনৈতিক দলের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যারা আছেন
আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

এর বাইরে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন নুসরাত তাবাসসুম, মনিরা শারামিন, মাহবুব আলম, সারওয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, তুজরুবা জাবিন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদা সাইফুল্লাহ, জাবেদ রাসিম, এহতেশাম হক এবং হাসান আলী।

এ ছাড়া যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল আমিন, আারিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, মোহাম্মদ নিজাম উদ্দিন, আকরাম হোসাইন, এস এম সাইফ মুস্তাফিজ এবং সালেহ উদ্দিন সিফাত।

দলের দপ্তরে সংযুক্ত রয়েছেন আলাউদ্দিন মুহাম্মদ, ফরিদ উদ্দীন, মোহাম্মদ ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন, মুশফিকুর সালেহিন, ড. জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নুর, মুশফিকুর রহমান জুহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, শাগুপ্তা বুশরা বিসমা, আহনাফ সাঈদ খান, আবু সাঈদ মাহাম্মদ সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ।

 

আংশিক এই কমিটিতে যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতু, মোল্লা রহমতুল্লাহ, এম এম শাহরিয়ার ও জোবায়ের আরিফ এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহদি, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ ও হানিফ খান সজিব রয়েছেন।

এ ছাড়া যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

এর বাইরে যুব উইংয়ে রয়েছেন ডা. আব্দুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আব্দুস জাহের, মাজহারুল ইসলাম ফকির, কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, আশিকিন আলম, ডা. জাহিদুল বারী, কৈলাশ চন্দ রবিদাস, ডেভিড রাজু, শেখ মো. শাহ মইন উদ্দিন, মারজুক আহমেদ ও সাদ্দাম হোসেন।

এর আগে, বিকেল সোয়া ৪টায় তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য দোয়া করতে বলা হয়।

অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এর আগে তারুণ্য নির্ভর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানস্থলে স্লোগানে-মিছিল নিয়ে জড়ো হয় ছাত্র-জনতা। তাদের কেউ এসেছেন রংপুর থেকে মিছিল নিয়ে, কেউ এসেছেন খুলনা থেকে। নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে বিপুলসংখ্যক মানুষ উপস্থিতি হয় মানিক মিয়া অ্যাভিনিউতে।

নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ ধারার রাজনীতি করবে। পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার-এমন প্রত্যাশা আগতদের।

আরও পড়ুন:

জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: অনুষ্ঠানে ছাত্র-জনতার ঢল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর