, | |

মূলপাতা দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৫০ বস্তা চিনিসহ আ.লীগ নেতা আটক


আটক আওয়ামী লীগ নেতা নুরুন্নবী আজমল
প্রকাশের সময় :৯ এপ্রিল, ২০২৪ ৯:২৯ : অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ৫০ বস্তা চিনিসহ নুরুন্নবী আজমল (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।

গত সোমবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুন্নবী আজমল ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আফজাল হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুরুন্নবী আজমলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসত বাড়ির সামনের গেটে ১০ বস্তা ভারতীয় চিনিসহ হাতেনাতে নুরুন্নবীকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা জনি নামে অপর একজন সহযোগী পালিয়ে যায়। পরে আটককৃতের দেওয়া তথ্যমতে বায়েক শাহ আলম কলেজের সামনের রাস্তা থেকে আরও ৪০ বস্তা অবৈধ পথে আসা চিনি জব্দ করা হয়।

আটক নুরুন্নবী আজমলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর