, | |

মূলপাতা আওয়ামী লীগ

মানুষ না খেয়ে মারা যায়নি: ওবায়দুল কাদের


ওবায়দুল কাদের
প্রকাশের সময় :৩ এপ্রিল, ২০২৪ ১২:২১ : অপরাহ্ণ

ঢাকা শহরে এতো ভিক্ষুক কেন-বিএনপি নেতাদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রোজার মাসে দান খয়রাত, জাকাতের আশায় কিছু গরিব মানুষ ঢাকায় আসে। কিন্তু না খেয়ে রাস্তায় পড়ে মানুষ মারা গেছে এমন কোনো দৃষ্টান্ত নেই।’

আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটিতে এতো ভিক্ষুক কেন-এসব প্রশ্ন করেন অনেকে। তাদের লজ্জা করে না যে তারা একজন গরিব মানুষকেও কষ্টের দিনে রোজার মাসে সাহায্য করেননি। ইফতার বিতরণ করেননি। তারা বড় বড় হোটেলে ইফতার খেয়েছেন। গরিব মানুষের মাঝে ইফতার দিচ্ছে নেতা ও কর্মীরা। এটা আওয়ামী লীগের ঐতিহ্য। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য। আজকের অনুষ্ঠান সে ঐতিহ্যের অংশ।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যারা বড় বড় কথা বলেন, গরিবের নামে মায়াকান্না করেন তাদের উদ্দেশে বলছি, জিয়াউর রহমানের আমলে উত্তরবঙ্গের রংপুর কোর্টে গিয়ে অনেকে পতিতায় নাম লিখিয়েছেন।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেবকে বলেছি, তালিকা প্রকাশ করুন। আজ ৮০ শতাংশ নেতাকর্মী নাকি নির্যাতনে আছে। মানুষ মারার আসামি, আগুনসন্ত্রাসের আসামি হলে সেটা একটা অপরাধ, তারা জেলে গেলে বিএনপির কেন এত মায়াকান্না, আমি জানি না।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর