, | |

মূলপাতা আওয়ামী লীগ

ভারত পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে অশুভ খেলা হয়নি: ওবায়দুল কাদের


ওবায়দুল কাদের।
প্রকাশের সময় :১৬ মার্চ, ২০২৪ ১:০৪ : অপরাহ্ণ

বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যেভাবে দৌড়ঝাপ করেছে ভারত সেটা করেনি। ভারত আমাদের পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে অশুভ খেলার সাহস অন্য কোনো দেশ করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে গায়ে পড়ে তিক্ততার সম্পর্ক তৈরি করে সমস্যার সমাধান সম্ভব না। ভারতের সাথে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছিল শেখ হাসিনা ও মোদি সরকার তা ভেঙে দিয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যারা সংখ্যালঘুদের কষ্ট দেয় তাদের আসল পরিচয় তারা দুর্বৃত্ত। মাইনরিটি ভাবনা দাসত্বের পরিচয় দেয়, তাই সবাইকে মাইনরিটি চিন্তা ভেঙে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর