, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ৩টি ভোটকেন্দ্রে আগুন


চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২৪ ১:০৫ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে তিনটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগ ঘটানো ভোটকেন্দ্রগুলোর মধ্যে দুটি স্কুল ও একটি মাদ্রাসা।

আজ শনিবার ভোরে নগরীর বন্দর থানাধীন দুটি ও খুলশী থানাধীন তিনটি কেন্দ্রে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানি না ঘটলেও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্বৃত্তরা ভোরে নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিউস সুন্নাহ মাদ্রাসায় আগুন দেয়। এদিকে প্রায় একই সময়ে খুলশী থানাধীন হলি ক্রিসেন্ট হাসপাতালের পাশে ডিজেল কলোনী ইউসেপ স্কুলে (ডাব্বা স্কুল) আগুন দেয় দুর্বৃত্তরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

নগর গোয়েন্দা পুলিশের ডিসি (বন্দর-পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন বলেন, আমরা বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। থানা পুলিশও ব্যবস্থা নিচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর