, | |

মূলপাতা জাতীয়

হাসপাতালে রক্তদান করলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস


রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান করেছেন মার্কিন রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১৩ নভেম্বর, ২০২৩ ১০:২১ : পূর্বাহ্ণ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস রক্তদান করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দূতাবাসের সহকর্মীদের সাথে রক্তদান করেন তিনি।

ভিডিওতে পিটার হাস এবং তার দূতাবাসের সহকর্মীদের হাস্যোজ্জ্বল মুখে রক্তদান করতে দেখা গেছে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস ওই ভিডিও পোস্ট করে গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগের টুইটার) লিখেছে-‘সকলের স্বাস্থ্যের জন্য রক্তদান অপরিহার্য! ঢাকার দূতাবাসে আমরা বাংলাদেশের জনগণের জন্য আমাদের দায়িত্বটুকু পালনের চেষ্টা করি। আমাদের কর্মীরা এভারকেয়ার হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান করেছেন। রক্তদান করুন, জীবন বাঁচান!’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর