, | |

মূলপাতা রাজধানী

রাজধানীতে জামায়াতের মিছিলে পুলিশের বাধা, গুলি, আটক ৪০


আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী।
প্রকাশের সময় :৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৭ : পূর্বাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশ মিছিলে টিয়ারসেল নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় নেতা-কর্মীরা। এ সময় জামায়াতের ৪০ জন নেতা-কর্মীকে আটক করেছে।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে আজ শুক্রবার সকালে বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার থেকে শুরু হয়। মিছিলটি আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রাজধানীতে জামায়াতের মিছিলে পুলিশের বাধা, গুলি, আটক ৪০

পুলিশের ডেমরা জোনের এসি মধুসূদন দাস জানান, জামায়াতের মিছিল থেকে ৪০ জনকে আটক হয়েছে। আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে।

মিছিলে পুলিশের গুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর