, | |

মূলপাতা ইসলামী দল

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা


প্রকাশের সময় :৬ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৫১ : অপরাহ্ণ

নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে দলটি। এছাড়া ১০ সেপ্টেম্বর সারাদেশের মহানগরীতে একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

আজ বুধবার রাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় বাধাদান, দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় হামলা, সারাদেশে কয়েকশত নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার, হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের, জালেম সরকারের জুলুম-নির্যাতন ও অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মী ও আলেমা-ওলামার মুক্তি এবং কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: একদফা দাবিতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর