, | |

মূলপাতা আওয়ামী লীগ

সমাবেশ পেছানোর ঘোষণা দিলো আ.লীগের তিন সংগঠনও


প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২৩ ১০:৫৩ : অপরাহ্ণ

একদিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। প্রতিপক্ষ দলের এ ঘোষণার পর আওয়ামী লীগের তিন সংগঠন-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ তাদের শান্তি সমাবেশ পিছিয়ে দিয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই সমাবেশ হবে।

আগামীকাল বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশের দিনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের গেইটে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) তাদেরকে সেখানে অনুমতি দেয়নি।

আজ রাতে বিএনপি তাদের কর্মসূচি পরিবর্তন করলে আওয়ামী লীগের তিন সংগঠনও তাদের কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়ার কথা জানায়।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু জানান, বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের প্রতিবাদে’ বৃহস্পতিবার শান্তি সমাবেশ করার কথা ছিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের। কিন্তু স্থান নিয়ে জটিলতার কারণে সমাবেশ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়ে আগামী শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বিএনপির দলীয় কার্যালয় নয়াপল্টনে দলটি এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: বিএনপির মহাসমাবেশ শুক্রবার, হবে নয়াপল্টনে

আজ রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর