, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম নগরীতে ঈদ জামাত কোথায়, কখন


জমিয়তুল ফালাহ
প্রকাশের সময় :২১ এপ্রিল, ২০২৩ ৮:৩১ : অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাতের সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীতে ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় মসজিদ জমিয়তুল ফালায় সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালার খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।

আন্দরকিল্লা শাহী জামে মসজিদেও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রধান জামাত অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়াম সম্মুখ মাঠে সকাল ৯টায়।

বাকলিয়ায় সিডিএ কল্পলোক আবাসিক এলাকা মডেল মসজিদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

লালদিঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

এছাড়া সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর