, | |

মূলপাতা দেশজুড়ে

কিশোরগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলি, আহত ৩০


প্রকাশের সময় :৭ নভেম্বর, ২০২২ ১:২৭ : অপরাহ্ণ

কিশোরগঞ্জে বিএনপির এক সভায় মিছিল নিয়ে যোগদান করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ ও গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্তত ১৮ নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া বিএনপি নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলে সদর থানার ওসি মোহাম্মাদ দাউদসহ ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ ও বিএনপি নেতা-কর্মী মিলিয়ে মোট ৩০ জন আহত হয়েছেন।

আজ সোমবার বেলা ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।

বেলা সোয়া ১টায় আলোচনা সভা শেষে নেতা-কর্মীরা বের হওয়ার সময় কয়েকজনকে আটক করেছে পু‌লিশ। কার্যালয়ের বাইরে পু‌লিশ অবস্থান কর‌ছে।

ভেত‌রে জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলা নেতৃবৃন্দ অবস্থান কর‌ছেন।

বিএনপি নেতা‌দের দা‌বি, কেবল স্লোগান দেওয়ার অপরা‌ধে পু‌লিশ লা‌ঠিাচার্জ ও গু‌লি ক‌রে‌ছে। এ‌তে যুবদল ও ছাত্রদ‌লের অন্তত ১৮ জন নেতা-কর্মী আহত হ‌য়ে‌ছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর