, | |

মূলপাতা দেশজুড়ে

শাওনের মৃত্যু: পুলিশের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন খারিজ


শাওন হত্যায় পুলিশের বিরুদ্ধে মামলা আবেদন শেষে আদালত প্রাঙ্গণে রিজভী। ছবি-সংগৃহীত
প্রকাশের সময় :৪ সেপ্টেম্বর, ২০২২ ৬:১৫ : অপরাহ্ণ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত যুবদল কর্মী শাওন আহমেদ রাজার হত্যার ঘটনায় জেলা পুলিশ সুপারসহ ৪২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে দলের পক্ষ থেকে মামলার আবেদনটি করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আবেদনের পর তার ওপর শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে পর্যবেক্ষণ শেষে আদেশ দেবেন বলে আদালতে জানান। পরে বিকেলে ২০৩ ধারায় মামলার আবেদনটি খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট।

২০৩ ধারায় উল্লেখ রয়েছে, আদালত যদি বাদীর আবেদনে যুক্তি সঙ্গত কোনো কারণ নেই বলে মনে করেন, তাহলে সেই প্রেক্ষিতে আবেদন খারিজ করে দিতে পারেন।

জেলা মৎসবজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার প্রধান মামলা খারিজ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর