, | |

মূলপাতা দেশজুড়ে

মাইক্রোবাসের চাকা পাংচার হওয়ায় বাসের সঙ্গে সংঘর্ষ, মৃত্যু ৪


বরিশালের উজিরপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :২১ জুলাই, ২০২২ ১:৫১ : অপরাহ্ণ

বরিশালের উজিরপুরে ঢাকা-মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন মারা গেছেন। এ সময় ২০ জন আহত হন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও নুরুল আমিন।

মৃতদের সবার বাড়ি গাজীপুরের কোনাবাড়ী উপজেলায়। লাশগুলো উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

জানা যায়, মাইক্রোবাসটির চাকা পাংচার হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন মারা যান।

মৃতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর