দেশের বিদ্যুৎ ঘাটতি কমাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে সারাদেশে প্রতিদিন সূচি ধরে অন্তত এক ঘণ্টা করে লোডশেডিং শুরু হয়েছে।
আজ বুধবারও টানা দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) আজ লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। এটি চলবে রাত ১০টা পর্যন্ত।
একই সময় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) লোডশেডিং শুরু করবে।
আজ কোথায়, কখন লোডশেডিং হবে, তার তালিকাও দিয়ে দিয়েছে সংস্থা দুটি।
