পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডার বোঝাই মিনি ট্রাক উল্টে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় তিনজন আহত হয়েছেন।
রোববার রাত ১০ টার দিকে মাওয়া প্রান্তে ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-মো. কাউসার ও মো. রাজু। তাদের বাড়ি শরীয়তপুরে।
আহত এক নারী, শিশু ও পিকআপ চালক।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব জানান, মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটেছে।
শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান বলেন, পদ্মা সেতুতে দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় আনা হয়। তবে আহত অপর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
