, | |

মূলপাতা রাজধানী

মাঙ্কিপক্স সন্দেহে বিমানবন্দর থেকে তুর্কি নাগরিক হাসপাতালে


প্রকাশের সময় :৭ জুন, ২০২২ ৩:৫৬ : অপরাহ্ণ

মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত সন্দেহে তুরস্কের এক নাগরিককে রাজধানী মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই ব্যক্তি তুর্কি এয়ারলাইনসে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

পিসিআর টেস্ট পরীক্ষার ফলাফল শেষে নিশ্চিতভাবে জানা যাবে তার মাঝে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ আছে কিনা।

সন্দেহভাজন যাত্রীর নাম আকসি আলতে (৩২)।

বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই তুর্কি নাগরিক ঢাকায় আসেন। স্ক্রিনিং-এর সময় ওই ব্যক্তির শরীরে ফুসকুড়ি ধরনের উপসর্গ দেখা যায়। কিন্তু, তিনি এ সংক্রান্ত কোনো মেডিকেল রিপোর্ট দেখাতে পারেননি আমাদের। পরে আমাদের সন্দেহ হয়, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কি না।’

বিমানবন্দরে থেকে বিকেল ৩টার দিকে তাকে রাজধানীর সংক্রামকব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

সংক্রামক ব‌্যা‌ধি হাসপাতা‌লের প‌রিচালক ডা. মিজানুর রহমান ব‌লেন, স‌ন্দেহভাজন ব‌্যক্তি‌কে বিকেল ৩টার দি‌কে আমা‌দের এখানে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।
আমরা ১০ বে‌ডের আই‌সো‌লেশন ওয়া‌র্ডে তা‌কে পর্যবেক্ষ‌ণে রেখেছি। আইইডিসিআর নমুনা নিয়ে গেছে। আর‌টিপিসিআর টেস্ট পরীক্ষার ফলাফল শেষে নিশ্চিতভাবে জানা যাবে তার মাঝে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ আছে কিনা।

প্রসঙ্গত, মাঙ্কিপক্স একটি বিরল ও স্বল্প পরিচিত রোগ। এ রোগে আক্রান্তদের শরীরে ফুসকুড়ি দেখা যায়।

পশ্চিমা দেশগুলোয় মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। আফ্রিকার বাইরে বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়েছে রোগটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুদিনের আগের দেওয়া তথ্যমতে, ৩০ টি দেশে ৭০০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১ জনই যুক্তরাষ্ট্রের।

মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী প্রথম পাওয়া যায় ব্রিটেনে। এরপর ইউরোপের স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনসহ বিভিন্ন দেশে এ রোগ শনাক্ত হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর