, | |

মূলপাতা চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার টাকা


প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০২২ ৪:৫১ : অপরাহ্ণ

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে জনবল নিয়োগ দেবে।

শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং।

পদের সংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এমএস ওয়ার্ডের কাজে দক্ষ হতে হবে। দল পরিচালনায় সিদ্ধহস্ত হতে হবে। বাংলা ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ দক্ষ হতে হবে। একই সঙ্গে চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

আরও পড়ুন:

এবার ঈদের ছুটি ৯ দিন!

রোজায় পানিশূন্যতা থেকে রক্ষা পাবেন যেভাবে

বয়সসীমা: ৪০ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা: ২৮০০০ টাকা। এছাড়াও মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক সেলারি রিভিউ, উৎসব ভাতা বছরে দুইবার প্রদান করা হবে। এছাড়াও বিনামূল্যে বিমানের টিকিট পাওয়ার সুযোগ রয়েছে।

আবেদনের শেষ সময়: ১৪ এপ্রিল, ২০২২

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

চাকরির খবর আরও পড়ুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর