, | |

মূলপাতা অন্যান্য দল

সিপিবির নতুন সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক প্রিন্স


মোহাম্মদ শাহ আলম ও সর্দার রুহিন হোসেন প্রিন্স
প্রকাশের সময় :৪ মার্চ, ২০২২ ৩:১৮ : অপরাহ্ণ

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুহিন হোসেন প্রিন্স।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর পুরানা পল্টনের পার্টি কার্যালয়ে নির্বাচিত ৪৩ কেন্দ্রীয় সদস্যের গোপন ব্যালটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে সিপিবির দ্বাদশ কংগ্রেসে নতুন কমিটি নির্বাচিত হয়।

সেখানে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৭২ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন।

তাদের মধ্য থেকে শুক্রবার সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়।

সিপিবির দ্বাদশ কংগ্রেসে সারা দেশ থেকে ৪৮৭ জন প্রতিনিধি ছাড়াও পর্যবেক্ষকরা অংশ নেন।

আরও পড়ুন:

হামলার পর ইউক্রেনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নিলো রাশিয়া

ইউক্রেন যুদ্ধে নিহত রাশিয়ার এক শীর্ষ মেজর জেনারেল

যেসব পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

পারমাণবিক বোমারোধী বিমান উড়ালো যুক্তরাষ্ট্র!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর