দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৪৩ জনের মৃত্যু হয়েছে।
এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৫৪ জন।
এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে।
আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনে।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার দেশে করোনায় ৩৮ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জনের।
আরও পড়ুন:
রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় একসঙ্গে ৪ ভাইয়ের মৃত্যু
বাঁশখালীতে বসতঘরে আগুন, ঘুমন্ত অবস্থায় ভাই-বোনের মৃত্যু
সুন্দরবনে বাঘের সঙ্গে ২০ মিনিট লড়াই, বেঁচে ফিরলেন হায়াত আলী
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৭ জন নারী।
এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৫ জন।
চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ১৩, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন।
এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ কতটা বিপজ্জনক
যেসব উপসর্গে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত
