, | |

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ২০, শনাক্ত ১৫ হাজারের বেশি


প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০২২ ৫:৪৯ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ২০ জনের মৃত্যু হয়েছে।

এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন।

এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে।

আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় ১৫ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ১৫ হাজার ৮০৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

আরও পড়ুন:

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ কতটা বিপজ্জনক

যেসব উপসর্গে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ ও ১২ জন নারী।

এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। চট্টগ্রামে ৯ জন মারা গেছেন।

এছাড়া রাজশাহীতে ২, বরিশালে ১, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন।

এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

ওমিক্রন ও সাধারণ ঠাণ্ডার পার্থক্য বুঝবেন যেভাবে

জেনে নিন ওমিক্রনে আক্রান্ত রোগী অন্যের জন্য কতদিন বিপজ্জনক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর