বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা রাজধানী

দুই সপ্তাহের জন্য পেছালো একুশে বইমেলা



নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : ১৬ জানুয়ারি ২০২২, ২:০৯ অপরাহ্ণ

নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অমর একুশে গ্রন্থমেলা (বইমেলা) দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এর ফলে আগামী ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হচ্ছে না।

তবে দুই সপ্তাহ পেছানো হলেও বইমেলা ঠিক ১৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে কিনা তা নিশ্চিত নয়।

জানতে চাইলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বলেন, ‘১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরুর প্রস্তুতি ছিল। কিন্তু করোনার সংক্রমণের কারণে তা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরও একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ওই সময় আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার পরিকল্পনা জানানো হয়। পরে বিধিনিষেধের মাঝে ১৮ মার্চ শুরু হয় মেলা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর