চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫ও।
চট্টগ্রামে এ বছর পাস করেছে ৯১.১২ শতাংশ শিক্ষার্থী। গত বছর এই হার ছিলো ৮৪ দশমিক ৭৫ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। যা গত বছরের তুলনায় এ সংখ্যা ৩ হাজার ৭৮৩ জন বেশি।
জিপিএ ৫ পাওয়াদের মধ্যে ৫ হাজার ৩৮২ জন ছাত্র ও ৭ হাজার ৪০৯ জন ছাত্রী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে শতভাগ পাসের পাশাপাশি ৪৫৯ জন জিপিএ-৫ পেয়েছে।
চলতি বছর চট্টগ্রাম বিভাগ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন।
এর মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিক্ষার্থী।
এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।
গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।
গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
