, | |

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ২৬৯, মৃত্যু ১


প্রকাশের সময় :১০ ডিসেম্বর, ২০২১ ৫:০২ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৬৯ জনের।

দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ১৭ জনে অপরিবর্তিত রয়েছে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জনে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। তবে করোনা শনাক্ত হয় ২৬২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৯ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৩ হাজার ৭৪০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: তাহসান, মিথিলা, ফারিয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর