, | |

মূলপাতা আইন-আদালত

পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের আরেকটি ভিডিও ফাঁস!


চিত্রনায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন।
প্রকাশের সময় :১০ আগস্ট, ২০২১ ১০:০৫ : অপরাহ্ণ

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের নতুন একটি ভিডিও ফাঁস সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আজ মঙ্গলবার একটি ইউটিউব চ্যানেলে পরীমনি-সাকলায়েনের ভিডিও ফাঁস হতেই তা তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এক মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বেলুনে সাজানো একটি কক্ষে সাকলায়েন ও পরীমনি হাতে হাত ধরে কেক কাটছেন। একপর্যায়ে পরীমনি তাকে কেক খাইয়ে দেন। সাকলায়েনও পরীমনিকে কেক খাইয়ে দেন। এর আগে পরীমনি সাকলাইয়েনকে উদ্দেশ করে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলেন।

কালো শার্ট পরা সাকলায়েন ও শাড়ি পরিহিত পরীমনিকে পুরো সময়টাতেই বেশ হাসোজ্বল দেখাচ্ছিল। ভিডিওতে পরীমনিকে কেকের একটি টুকরো মুখে নিয়ে তা সাকলায়েনকে খাইয়ে দিতে দেখা যায়। এসময় দু’জনকে ‘ঘনিষ্ঠ’ অবস্থায় দেখা যায়। ভিডিওটির শেষ দিকে পরীমনিকে নাচতেও দেখা গেছে।

এর আগে গত ১ আগস্ট পরীমনিকে নিয়ে নিজ বাসায় ১৮ ঘণ্টা অবস্থান করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ থেকে সদ্য বদলি হওয়া এডিসি গোলাম সাকলায়েন শিথিল। বাসায় পরীমনির প্রবেশ এবং বের হওয়ার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।

ফুটেজে দেখা যায়, রাত ৮টার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থামে পরীমনির হ্যারিয়ার গাড়ি। ওই ভবনের ১০ তলায় সাকলায়েনের সরকারি ফ্ল্যাট। সাকলায়েন নিজে নেমে এসে রিসিভ করেন পরীমনিকে। এর কিছুক্ষণ পর বাসায় প্রবেশ করেন পরীমনির খালাতো বোন ও তার স্বামী। পরে রাত ২টার দিকে পরীমনিসহ তিনজনই বের হয়ে যান বাসা থেকে।

ওই ঘটনা সামনে আসার পর গত ৭ আগস্ট গোলাম সাকলায়েনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (দাঙ্গা দমন বিভাগ, পশ্চিম) বদলি করা হয়।

পরীমনির সঙ্গে তার ‘প্রেমের সম্পর্কের’ বিষয়টি তদন্তে গত রোববার তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। কমিটির নেতৃত্বে আছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মিয়া মাসুদ করিম।

কমিটির বাকি দুই সদস্য হলেন- ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভীন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার।

নায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের নতুন ভিডিওটি দেখুন:

আরও পড়ুন: গোয়েন্দা কর্মকর্তার বাসায় ১৮ ঘণ্টা কাটিয়েছেন পরীমনি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর