, | |

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপি জিয়াউর রহমানকে ‘ধোয়া তুলসি পাতা’ বানানোর অপচেষ্টা করছে: কাদের


প্রকাশের সময় :৩ আগস্ট, ২০২১ ৪:১৫ : অপরাহ্ণ

বিএনপি জিয়াউর রহমানকে ‘ধোয়া তুলসি পাতা’ বানানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোশতাক কাকে সেনাপ্রধান করেছিল, জিয়ার ভূমিকা কী ছিল, খুনিরা হত্যাকাণ্ড ঘটিয়ে কার কাছে রিপোর্ট করেছিল, তখন জিয়ার মন্তব্য কী ছিল?, বঙ্গবন্ধুর খুনিদের কারা নিরাপদে বিদেশে চলে যেতে সহযোগিতা করেছিল?’

এসব প্রশ্নের জবাব নিশ্চয়ই বিএনপি দিতে পারবে না বলে মনে করেন ওবায়দুল কাদের।

আজ (৩ আগস্ট) সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এসব প্রশ্ন রাখেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘হ্যাঁ-না ভোটের মাধ্যমে এদেশের নির্বাচনের ইতিহাসকে কলংকিত করেছে জিয়াউর রহমান। ইতিহাসের ভিলেনকে জোর করে ইতিহাসের নায়ক বানানো যায় না।’

বিএনপি আজ আষাঢ়ে গল্প ফেঁদেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় নাকি আওয়ামী লীগ জড়িত এবং সরকার নাকি জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে—বিএনপি মহাসচিবের এমন বক্তব্য অনেকটা ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা-এর মতো।’

বিএনপির ‘শীবের গীত’ জনগণের কাছে এখন পরিষ্কার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আগস্ট মাস এলেই বিএনপি রক্তাক্ত অতীতের অন্তর্জালা নিয়ে অস্থির হয়ে পড়ে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, অথচ সপরিবারে জাতির পিতাকে হত্যার একুশ বছর পর্যন্ত আমরা কোনো বিচারই চাইতে পারিনি। বিচার চাওয়ার অধিকার পর্যন্ত জিয়াউর রহমান কেড়ে নিয়েছিলেন। আর এখন মিষ্টি মিষ্টি কথায় নতুন ইতিহাসের প্রলাপ বকছেন।’

এ দেশের রাজনীতিতে খুন এবং হত্যাকাণ্ডের চর্চা বিএনপির নিজস্ব পেটেন্ট উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা এখনো হত্যার রাজনীতি ছাড়তে পারেনি, তার প্রমাণ ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট।’

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগকে নসিহত না করে আগে নিজেরা পরিশুদ্ধ হোন।’

আরও পড়ুন:

দেশে করোনায় মৃত্যু লাখের নিচে নয়, দাবি ফখরুলের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর