, | |

মূলপাতা দেশজুড়ে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত


প্রকাশের সময় :৭ জুলাই, ২০২১ ১০:০১ : পূর্বাহ্ণ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

আজ বুধবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকাসহ দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঢাকা, রংপুরসহ দেশের কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভারতের লাখিপুর শহরের সাত কিলোমিটার দক্ষিণে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর