, | |

মূলপাতা দেশজুড়ে

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৪ জন দগ্ধ


প্রকাশের সময় :২ জুন, ২০২১ ১০:০৫ : পূর্বাহ্ণ

সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়ির গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

আজ বুধবার (২ জুন) ভোররাতে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের হুমায়ুনের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-আউয়াল হোসেন (৩৫), আরফিয়া (১০), হাকিম মিয়া (৪০) ও আদুরি বেগম (২৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তবে বিস্ফোরণের কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ভোর ৫টার দিকে ওই এলাকার হুমায়ুনের এক তলা বাড়িতে রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর