বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা চট্ট-মেট্টো

দেশবাসীকে নজিবুল বশরের ঈদের শুভেচ্ছা



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৪ মে ২০২১, ৩:০৬ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাংসদ ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নজিবুল বশর দেশবাসীকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। করোনা পরিস্থিতি আমাদের সংকটে ফেলেছে। তাই সাবধানে থেকে স্বাস্থ্যবিধি মেনেই ঈদ উদযাপন করতে হবে।

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল ফিতরের সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর