, | |

মূলপাতা আওয়ামী লীগ

এইচ টি ইমামের অবস্থা সংকটাপন্ন, সিএমএইচে ভর্তি


প্রকাশের সময় :৩ মার্চ, ২০২১ ১০:৩০ : পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে এইচ টি ইমাম কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হন।
মঙ্গলবার (২মার্চ) থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত। ১৯৩৯ সালে জন্মগ্রহণকারী সাবেক এ সরকারি কর্মকর্তার বর্তমান বয়স ৮২ বছর।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর