মিনহাজ উদ্দিন
প্রকাশের সময় : ৫ আগস্ট ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠানে লাখো ছাত্র-জনতার ঢল নেমেছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ২টা ২৫ মিনিটে অনুষ্ঠানস্থল থেকে প্রতীকী গ্যাস বেলুনের হেলিকপ্টার উড়িয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলায়ন ক্ষণ’ উদযাপন করে ছাত্র-জনতা।
প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে উপস্থিত ছাত্র-জনতা ‘কথায় কথায় বাংলা ছাড়া, বাংলা কি তোর বাপ দাদার’, ‘পালায়ছে রে, পালায়ছে, খুনি হাসিনা পালায়ছে’, ‘এই মাত্র খবর এলো, খুনি হাসিনা পালিয়ে গেলো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ জুলাই উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তাদের হাতে শোভা পায় জাতীয় পতাকা। এছাড়া অনেকে মাথায় জাতীয় পতাকা বেঁধে এই উদযাপনে নেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জুলাই আন্দোলন ও শেখ হাসিনার পরিণতি মনে রাখতে হবে।’
অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আরও পড়ুন: হাসিনার নতুন গ্রাফিতিতে জুতা ও ঝাঁড়ু নিক্ষেপ ছাত্র-জনতার
