চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার ভোরে বন্দরটিলা এলাকার বাহাদুর মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ জানান, আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। এরমধ্যে কাপড়ের দোকান ও মুদির দোকান ছিলো।
তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: ২০ বছর ট্রাকচালকের বেশ ধরেও বাঁচতে পারলেন না ফাঁসির আসামি
