, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

দুই দফা বাড়ার পর এবার কমলো এলপি গ্যাস সিলিন্ডারের দাম


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২ জুন, ২০২৬ ৫:৪৪ : অপরাহ্ণ

দেশে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডারের দাম গত এপ্রিল মাসে দুই দফা বাড়ার পর চলতি জুন মাসে কমিয়েছে সরকার। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ৩৩ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৫ হাজার ‌১৮৪ টাকা আর ৩৫ কেজির দাম পড়বে ৫ হাজার ৪৯৮ টাকা।

এর আগে, গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপি গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।

এলপি গ্যাস তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। সিপি নামে তা পরিচিত। একে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দর ঘোষণা করা হয়।

আরও পড়ুন: রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু, ন্যায়বিচার চাইলেন বাবা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর