, | |

মূলপাতা রাজধানী

কোরবানির বর্জ্য অপসারণ হলো কিনা, ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী


রাজধানী বিভিন্ন এলাকায় কুরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৯ মে, ২০২৬ ৭:৩৭ : অপরাহ্ণ

রাজধানী বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকার পরিস্থিতি দেখেন।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ভালোভাবে হচ্ছে কিনা-তা দেখতে বের হন প্রধানমন্ত্রী। নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সড়ক পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে স্বাভাবিক নিয়মে গাড়ি থামান।

উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসা থেকে বেরিয়ে গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে যায়।

সড়ক পরিক্রমার বিবরণ দিয়ে উপ-প্রেসসচিব আরও জানান, প্রধানমন্ত্রীর গাড়িটি প্রথমে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড় অতিক্রম করে। এরপর একে একে হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল, তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে এগিয়ে যায়। পরবর্তী সময়ে কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক ও নারিন্দা হয়ে রায়সাহেব বা জার মোড়ে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়ি। সেখান থেকে আদালত সড়ক, নয়া বা জার ও বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের সড়ক দিয়ে নিউ মার্কেট এলাকায় যান তিনি। সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে মোড় নিয়ে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার ও জিগাতলা বাসস্ট্যান্ড হয়ে ধানমণ্ডি সাত মসজিদ রোড ধরে ২৭ নম্বর সড়কে প্রবেশ করেন। এরপর মানিক মিয়া এভিনিউ হয়ে পান্থপথ, ফার্মগেট ও বিজয় সরণি দিয়ে মহাখালী সড়কের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন স্থানীয় সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

আরও পড়ুন: ৮০০ কোটি ইউরো পাচার, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর