, | |

মূলপাতা রাজধানী

পাঁচদিনের মাথায় ঢাকায় আবারও ভূমিকম্প


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৭ নভেম্বর, ২০২৫ ৪:২৬ : অপরাহ্ণ

পাঁচদিনের মাথায় ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল গাজীপুরের কালীগঞ্জে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার ভেতরে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।

এর আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৬ সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ভূকম্পনে ভবনের অংশ ধসে সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এতে আহত হয়েছেন কয়েকশ মানুষ। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

পরদিন আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয়। তবে এদিন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের মাত্রাও ছিল কম।

আরও পড়ুন: প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর