, | |

মূলপাতা জাতীয়

ভূমিকম্পে তিন জেলায় দুই শিশুসহ ১০ জনের মৃত্যু


ভূমিকম্পে রাজধানীর বহু ভবন-স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২১ নভেম্বর, ২০২৫ ৩:২৫ : অপরাহ্ণ

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে তিন জেলায় দুই শিশুসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়।

ভূকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিনজন পথচারীর মৃত্যু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে দুজন ও নরসিংদীতে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। বহু ভবন-স্থাপনায় ফাটল দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। কম সময় স্থায়ী হলেও ভূমিকম্পের তীব্রতায় ঢাকাসহ বিভিন্ন জেলার ভবন দুলতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। মানুষ ভবন থেকে নিচে নেমে আসেন।

ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি, দিনাজপুরসহ দেশের বিস্তীর্ণ এলাকাজুড়েই কম্পন অনুভূত হয়।

রাজধানীতে ৩ জনের মৃত্যু
পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, রেলিং ধসে মৃত তিনজনের মধ্যে এক শিশুও রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জে ২ জনের মৃত্যু
রূপগঞ্জ উপজেলায় ভূকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। একই উপজেলায় ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

নরসিংদীতে ২ জনের মৃত্যু
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন।

একই উপজেলায় ভূমিকম্পে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এ বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলার পলাশের মালিতা গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও ভূমিকম্পে জেলাজুড়ে অন্তত ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসঙ্গে ৩ জন আহত হন।

ঢাকায় আতঙ্কে লাফ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বহুজন আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ভূমিকম্পের সময় হলের ভবন থেকে লাফ দিতে গিয়ে চারজন গুরুতর আহত হন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ১০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

গাজীপুরে পোশাক কারখানায় দেড় শতাধিক শ্রমিক আহত
গাজীপুরের শ্রীপুরে ডেনিমেক নামের একটি পোশাক কারখানা থেকে দ্রুত নামতে গিয়ে ১৫০ জনের বেশি শ্রমিক আহত হন। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামার সময় অনেকে পড়ে গিয়ে আহত হন।

আরও পড়ুন: ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর